
আগামী ২০২৭ সালে ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন ও দুর্গাপূজায় দুই দিন ছুটি ঘোষণা করেছে সরকার। চলতি বছরের মতো আগামী বছরও এসব উৎসবের ছুটি অপরিবর্তিত রাখা হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভায় ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদনের পর আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ছুটির তালিকায় সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিনসহ মোট ২৯ দিন সরকারি ছুটি রাখা হয়েছে।
এই ২৯ দিনের মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন- শুক্র ও শনিবারে পড়েছে।
১৫ দিনের সাধারণ ছুটির মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সাথে মিলে গেছে। আর নির্বাহী আদেশে ঘোষিত ১৪ দিনের ছুটির মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








