স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় । নয়া দিগন্ত গ্রাফিক্স

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চার কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। একইসাথে আরো দু’জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীলফামারীর পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপার, বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপ-পরিচালক মো: বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার, জামালপুর জেলার পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে, বরগুনা জেলার পুলিশ সুপার মো: কুদরত ই খুদাকে জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। 

এছাড়া এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। বাসস