এলিভেটেড এক্সপ্রেসওয়ে
এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইন্টারনেট

দীর্ঘ সাত বছর বন্ধ থাকা ঢাকার মগবাজারের পেয়ারাবাগ অংশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচের চার লেনবিশিষ্ট রেলপথের উন্নয়ন কাজ পরিচালনায় আইনি বাধা দূর হয়েছে। 

Advertisement

আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হকের চেম্বার আদালতের দেয়া আদেশের ফলে এই উন্নয়ন কাজ পরিচালনার আইনি বাধা দূর হয়।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, আদালতের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচের যে চারলেন বিশিষ্ট রেললাইনের কাজ তা চলতে থাকবে। 

এই মামলায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজলের সাথে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। অপরপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল আমিন।

সূত্র : বাসস