ড. ইউনূস
এই দুটি ছবি শেয়ার করেন লামিয়া মোরশেদ। ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনার পর বর্তমানে তিনি কেমন আছেন, সে বিষয়ে ব্রিফ করেছে ইউনূস সেন্টার। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর লামিয়া মোরশেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘তিনি একদম ঠিক আছেন।’

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) লামিয়া মোরশেদ তার পেজে দুইটি ছবি শেয়ার করে ইংরেজিতে একথা লেখেন।

তিনি লিখেছেন, ‘হি ইজ ডুইং জাস্ট ফাইন’ (তিনি একদম ঠিক আছেন)।

লামিয়া মোরশেদ আরো লেখেন, জেএফকে বিমানবন্দরে ওই বর্বর হামলা চালানোর ঠিক কয়েক মিনিট আগে ছবিগুলো আমি তুলেছিলাম। এই পুরো যাত্রায় অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।

তিনি লেখেন, ‘তিনি একদম ঠিক আছেন। এটি কেবল ওই বর্বরদের চরম নিষ্ঠুরতা এবং তারা যে কতটা করুণ সেটি প্রকাশ করেছে। স্যারের কাছে তাদের কোনো মূল্যই নেই। যারা অনেক সমর্থন করে বার্তা দিয়েছেন তাদের ধন্যবাদ, প্রিয় বন্ধুরা।’