
সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
গুরুতর অসুস্থ অবস্থায় গত কয়েক দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
শনিবার রাতে তার ছেলে আসিফ নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিক আমির খসরু ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








