বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম
বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। সংগৃহীত

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। 

Advertisement

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে। 

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদেশ সবার, তাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বাসস