ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির দায়িত্ব পুনর্বণ্টন, ক্রাইম অ্যান্ড অপারেশনস, এস্টেট ডেভেলপমেন্ট ও আইসিটি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো: আবুল বাশার তালুকদারকে একই পদে বহাল রেখে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) করা হয়েছে।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গনিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পদে দায়িত্ব দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।