প্রকল্প বাস্তবায়নের পর রক্ষণাবেক্ষণ-আন্তঃসংযোগ নিশ্চিত করতে হবে : এ্যানি
পানিসম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে দেশের নদী দূষণ বিষয়ক সংলাপে বক্তৃতা করেন : নয়া দিগন্ত।

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি প্রকল্প-পরবর্তী রণাবেণ, খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার আন্ত:সংযোগ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
গতকাল নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাত হোসেন যে উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের একসাথে আলোচনায় বসার সুযোগ তৈরি করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাবদ্ধতা নিরসনের মতো একটি জটিল ও দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। 
তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প চলমান রয়েছে, তা বাস্তবায়নের েেত্র শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, প্রকল্প শেষ হওয়ার পর সেটি কিভাবে পরিচালনা ও  রণাবেণ করা হবে, পানি কিভাবে প্রবাহিত হবে এবং ছোট-বড় খাল, ড্রেন ও অন্যান্য জলপ্রবাহের মধ্যে কিভাবে কার্যকর সংযোগ থাকবে- এসব বিষয়ও পরিকল্পনার শুরুতেই বিবেচনায় নেয়া প্রয়োজন ছিল। পাউবোসহ বিভিন্ন সংস্থা জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। কিন্তু চসিককে শুরু থেকেই সমন্বিতভাবে এর সাথে সম্পৃক্ত করা প্রয়োজন ছিল। কারণ প্রকল্প বাস্তবায়নের পর খাল, ড্রেন ও পানি নিষ্কাশন অবকাঠামোর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, রণাবেণ ও দখলমুক্ত রাখার দায়িত্ব কার তা স্পষ্টভাবে নির্ধারণ না থাকলে বিপুল অর্থ ব্যয় করেও কাক্সিত সুফল পাওয়া কঠিন হবে। তাই প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ রণাবেণ ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন মেয়র ডা: শাহাদাত হোসেন,  এরশাদ উল্লাহ এমপি, সাঈদ আল নোমান এমপি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপরে (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো: জানে আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, অতিরিক্ত পুুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক কর্নেল তারিক প্রমুখ। মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, খাল ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা, খাল দখল ও ভরাট, রেগুলেটর ব্যবস্থাপনা এবং প্রকল্প-পরবর্তী রণাবেণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা তাদের নিজ নিজ কার্যক্রম ও সমস্যার কথা তুলে ধরেন।