ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক আইন লঙ্ঘন, ৯০০ মামলা, ডিএমপি ট্রাফিক বিভাগ, ঢাকার ট্রাফিক অভিযান, গাড়ি ডাম্পিং, গাড়ি রেকার, ট্রাফিক শৃঙ্খলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংগৃহীত
ads

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই দিনে ৯০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ছয়টি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও তিনটি মোটরসাইকেলসহ মোট ৪৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে একটি বাস, পাঁচটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, একটি সিএনজি ও ছয়টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে তিনটি বাস, তিনটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৪৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে পাঁচটি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে দুইটি বাস, একটি ট্রাক, ১৬টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ছয়টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে একটি বাস, দুইটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৮২টি গাড়ি ডাম্পিং ও ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র : বাসস