ইরান, যুক্তরাষ্ট্র
ইরানি কমান্ডাররা আক্রান্ত হলে ‘শত্রুপক্ষের নেতাদের’ লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধানের একজন উপদেষ্টা বুধবার সতর্ক করে বলেছেন, যেকোনো নতুন সঙ্ঘাতে যদি ইরানি কমান্ডার ও নেতাদের ওপর হামলা চালানো হয়, তবে তেহরান ’শত্রুপক্ষের নেতাদের’ লক্ষ্যবস্তু করবে।

Advertisement

ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, মোহাম্মদ মোকাদ্দামফার নামে ওই উপদেষ্টা বলেন, ’এবার যদি তারা আমাদের কমান্ডার ও নেতাদের লক্ষ্যবস্তু করে, তবে তাদের নিজস্ব কমান্ডার ও নেতারাও নিহত হবেন—এমনটা তাদের ধরে রাখা উচিত।’

আরো পড়ুন—মন্দিরে ধর্ষণ বিষয়ে পুরোহিতদের দায়ী করলেন নেহা বোরা

মোকাদ্দামফার আরো বলেন, যেকোনো নতুন যুদ্ধ মোকাবেলার ক্ষেত্রে ইরান নতুন কৌশল অবলম্বন করবে এবং সতর্ক করে দেন যে তাদের প্রতিক্রিয়া আর আগের মতো পাল্টাপাল্টি বা সমপরিমাণ হবে না।

তিনি বলেন, ’আমাদের প্রতিক্রিয়া আর কেবল পাল্টাপাল্টি বা সমপরিমাণে সীমাবদ্ধ থাকবে না। সময় বা স্থান বিবেচনা না করেই আমরা হামলার উৎপত্তিস্থল ছাড়িয়ে গিয়ে তাদের সম্পদ পুড়িয়ে দেবো।’

আরো পড়ুন—পারমাণবিক হামলার শঙ্কা : নাগরিকদের যেসব সতর্কতা অবলম্বন করতে বলল ইরান

তিনি যোগ করেন, যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব দেয়ার ক্ষেত্রে ইসলামিক রিপাবলিক (ইরান) একটি পুরোপুরি ভিন্ন পন্থা গ্রহণ করবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হওয়ার আগে তেহরান ইসরাইল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছিল।

পরে ১৮ জুন ওয়াশিংটন এবং তেহরান হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও প্রণালীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতভেদের কারণে এর বাস্তবায়ন থমকে রয়েছে।

সূত্র : আনাদুলু অ্যাজেন্সি