
সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলার পর দেশটির প্রধান বিমানবন্দরগুলো দিয়ে যাতায়াতের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
আল জাজিরা সোমবার (১২ সেপ্টেম্বর) জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর সরকারি অ্যাকাউন্ট ‘ট্রাভেলগভ’ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার পাশাপাশি দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে।
সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর ব্যবহারের জন্য বিশেষ অনুমতি নিতে হয় বলেও জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
এ ছাড়া ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের সাথে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বিমানপথে যাতায়াত সম্ভব না হলে বিকল্প হিসেবে ব্যক্তিগত গাড়ি, ট্রেন ও বাস ব্যবহারের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








