ইরান যুদ্ধ, বন্ধ, সহায়তা, প্রস্তাব, পুতিন,পেজেশকিয়ান,
করমর্দনরত ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংগৃহীত

প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সাথে বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Advertisement

আল জাজিরা শুক্রবার (৯ অক্টোবর) জানায়, তুর্কমেনিস্তানে বৃহস্পতিবার দুই প্রেসিডেন্টের বৈঠক হয়। স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের বা সিআইএস শীর্ষ সম্মেলন সামনে রেখে তারা সেখানে মিলিত হন। শুক্রবার এ সম্মেলন শুরু হওয়ার কথা।

রাশিয়ার বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, বৈঠকে পুতিন বলেন, ‘এই পরিস্থিতির অবসানে সহায়তা করতে রাশিয়ার সাধ্যের মধ্যে যা কিছু আছে, মস্কো তা করতে প্রস্তুত।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিনা উসকানিতে চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধে তেহরান ‘বাস্তব উদ্যোগ’ নিয়েছে বলেও মন্তব্য করেন পুতিন।

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, সংঘাতের কূটনৈতিক সমাধানের চেষ্টা থেকে সরে আসবে না তেহরান। পেজেশকিয়ান বলেন, ‘আমরা সংলাপ চালিয়ে যাচ্ছি। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যখনই আলোচনা করি, তারা নতুন করে হামলা চালায়। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিল ছেড়ে যাব না।’