
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে নিউইয়র্কে ইরান-মার্কিন আলোচনার খবর প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন পক্ষের সাথে আলোচনা এক কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচালিত হয়েছিল।
নিউইয়র্কে ইরানিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পক্ষের সাথে ইরানি প্রতিনিধিদলের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানি প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন পক্ষের কাছে তাদের শর্তগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে।
বাঘাই আরো বলেন, এ আলোচনাটি ইরানের শর্তগুলো জানানোর লক্ষ্যে পরিচালিত হয়েছিল। শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধের অবসান, মার্কিন আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করা, নৌ অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধ প্রত্যাহার এবং ইরানের সম্পদ মুক্ত করা।
সূত্র : পার্সটুডে








