বাইউস্টের ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে
বাইউস্টের ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাইন্যান্স কমিটির সভাপতি ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাসিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি; এডব্লিউটি (এডুকেশন ডিভিশন)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আনিসুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.); বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.); কুমিল্লা এরিয়া সদর দফতরের কর্নেল অ্যাডমিন মোহাম্মদ নাজমুল হক, পিএসসি; সঞ্জিব কুমার দাশ, এফসিএ; মনজুরুল ইসলাম ভূঁইয়া, এসিএ, এসিএমএ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাতেমা জোহারা।

সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) এস এম সিরাজুল মুনির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।