
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুয়েল নামে এক ব্যাক্তিকে হত্যাচেষ্টা মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো: নূর মোহাম্মদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
আজ রোববার কারাগার থেকে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৩ আগস্ট রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন জুয়েল। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে জুয়েল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








