মামলা, ছাত্রলীগ নেতা, রিমান্ড
মারুফ হোসেন মিঠু। ইন্টারনেট

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রূপনগর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মারুফ হোসেন মিঠুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে ফ্লাইওভার সার্ভিস অফিসের ৪ নম্বর গেটের সামনে হাজারো ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। এ সময় আসামিরা ভুক্তভোগী কামরুল ইসলামকে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর এবং পিস্তল দিয়ে গুলি করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় কামরুল ইসলাম মারা যান। এ ঘটনায় একই বছরের ২২ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

সূত্র : বাসস