ইন্তেকাল
বিএনপি নেতা সালাহ উদ্দিনের ইন্তেকালে জামায়াত এমপির শোক। নয়া দিগন্ত

সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা সালাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

Advertisement

মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালাহ উদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ তাআলা যেন তার জীবনের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে সব নেক আমল কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।’ একই সাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এ অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

জানাজার নামাজ

আগামীকাল বুধবার বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরান্বিত করুন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন। আমিন।