ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েচিলেন, তিনি নতুন করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াবেননা। কিন্তু ইরানে নতুন করে হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক সেই কাজটিই করেছেন, যা তিনি করবেন না বলে জানিয়েছিলেন। এমনকি অতীতে একই কাজের জন্য তিনি পূর্ববর্তী প্রেসিডেন্টদের সমালোচনাও করেছিলেন। এখানে মূল বিষয়টি কেবল এটা নয় যে তিনি ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছেন; বরং তিনি এই হামলার ক্ষেত্রে কংগ্রেসকে পাশ কাটিয়ে বা উপেক্ষা করে সিদ্ধান্তটি নিয়েছেন।

ইরানের প্রতিশোধমূলক হামলা—ইসরায়েল ও অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ—সম্পর্কে ট্রাম্প বলেছেন, এখন পর্যন্ত তা “আমরা যতটা আশঙ্কা করেছিলাম, তার চেয়ে অনেক কম” হয়েছে। আমরা ভেবেছিলাম এটা দ্বিগুণ হবে।” ট্রাম্প যখন এমন মনোভাব ধান করছেন, তখন জানা গেছে—যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে যুদ্ধ ঘোষণার অধিকার একমাত্র কংগ্রেসের। নির্বাহী বিভাগ বা প্রেসিডেন্টের এই ক্ষমতা নেই। এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে তো বটেই, এমনকি ট্রাম্পের কট্টর সমর্থক ‘মাগা’ (MAGA) গোষ্ঠীর কয়েকজন সদস্যও এর বিরোধিতা করতে পারেন।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই