
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৯ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৬৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তির মৃত্যু খুলনা বিভাগে হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৩৫ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে এক লাখ ২৮ হাজার ৩৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ২৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








