
সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৮৪ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ৯৮৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৬৬০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৮৬৭ জন। এ সময় পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ তিন হাজার ৫২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৫ হাজার ৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৪৭ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








