
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৫ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৭১ জন রয়েছে।
চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক লাখ আট হাজার ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট এক লাখ দুই হাজার ২১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৩৩৫ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








