
দেশের বাজারে টানা আট দফায় কমেছে সোনার দাম। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট ২৮ হাজার ৫০৮ টাকা কমেছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম কমেছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকায়।
শুক্রবার সকাল ১০টা থেকে দেশে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এ দাম কার্যকর করেছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই দামেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৩ হাজার ২৬৬ টাকা, বুধবার (১৮ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা, শনিবার (১৪ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা, শুক্রবার (১৩ নভেম্বর) ২ হাজার ১৫৮ টাকা, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা, বুধবার (১১ নভেম্বর) ২ হাজার ৭৪১ টাকা এবং শুক্রবার (৬ নভেম্বর) ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়।
এভাবে আট দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট ২৮ হাজার ৫০৮ টাকা কমেছে।
বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৯২৫ টাকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









