স্বর্ণের দাম কমেছে, প্রতি ভরি স্বর্ণের দাম, আজকের স্বর্ণের দাম, বাংলাদেশে স্বর্ণের দাম, তেজাবী স্বর্ণের দাম, রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

Advertisement

শুক্রবার বাজুস জানিয়েছে, সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।