ভূপাতিত করা ড্রোন
ভূপাতিত করা ড্রোন । সংগৃহীত ছবি
ads

রাতভর ইউক্রেনের ছোড়া প্রায় ৭০০ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। মস্কো অঞ্চল ও রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া উপদ্বীপসহ দেশটির বিস্তীর্ণ এলাকায় এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘রাতভর রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ৬৯৯টি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে।’

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, এসব ড্রোনের মধ্যে ৩৫৫টি মস্কো অঞ্চলকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৬৩টি ড্রোন রাজধানী মস্কোর দিকে এগিয়ে আসার সময় ধ্বংস করা হয়।

রুশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর জানায়নি।

প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। শীত ঘনিয়ে আসার সাথে সাথে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করছে মস্কো।

অন্যদিকে, গত সপ্তাহান্তে লিবিয়ার উপকূলে রাশিয়ার দু’টি জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। 

সোমবার কিয়েভ জানায়, হামলায় রাশিয়ার একটি বন্দরে নোঙর করা জাহাজ এবং কাছাকাছি পানিসীমায় থাকা আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। এতে রাশিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম নতুন যুদ্ধজাহাজটি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

সূত্র : বাসস