যুক্তরাজ্যের পতাকা
যুক্তরাজ্যের পতাকা। সংগৃহীত ছবি

ইসরাইল জেরুসালেমে ব্রিটিশ কনস্যুলেটের কার্যক্রম বন্ধের কথা জানানোর পরও শহরটিতে ‘গুরুত্বপূর্ণ সেবা’ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে যুক্তরাজ্য সরকার।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেন, কনস্যুলেট জেনারেলের ভবনটি খোলা থাকবে। তবে বৃহস্পতিবার থেকে এর নাম হবে ‘ইউকে মিশন, জেরুসালেম’।

তিনি আরো বলেন, ‘ইউকে মিশন, জেরুসালেম স্বাধীন ও কার্যকর থাকবে। এটি গুরুত্বপূর্ণ সেবা দেয়া ও ফিলিস্তিনি জনগণের সাথে আমাদের কাজ অব্যাহত রাখবে।’

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় লন্ডন নেতৃত্ব দেয়ার পর প্রতিশোধ হিসেবে ইসরাইল সেপ্টেম্বরে কনস্যুলেটটি বন্ধের নির্দেশ দিয়েছিল।

সূত্র : বাসস