ইতালির পতাকা
ইতালির পতাকা সংগৃহীত ছবি

ইতালির স্কুলে বোরকা ও হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি বিদেশী শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগও নেয়া হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, সরকার এমন একটি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে স্কুলে বিদেশী শিক্ষার্থীর সংখ্যার ওপর আইনি সীমাবদ্ধতা আরোপ করা হবে। পাশাপাশি স্কুলে বোরকা ও হিজাব নিষিদ্ধ করা হবে।

তিনি আরো বলেন, ‘শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করতে পারে না। এটি অকল্পনীয় যে একটি ইতালীয় শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা কোণঠাসা বোধ করবে, কারণ তারা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। এমনটা হতে দেয়া যায় না।’

সরকার স্কুলে বোরকা ও হিজাব নিষিদ্ধ করবে বলেও জানান মেলোনি।

তিনি বলেন, যেসব বিদেশী শিক্ষার্থীর অভিভাবকরা স্কুলের পরিবেশের সাথে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন, তাদেরও ইতালীয় ভাষা শিখতে হবে।

এই প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে বলে জানান তিনি।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি