
খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত অভিযান এবং চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার খুলনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় জেলার বিভিন্ন স্থানে ৬৩০টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে নয়টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে পাঁচটি যানবাহন। এছাড়া অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









