ডিএমপি, গ্রেফতার, আওয়ামী লীগ, পুলিশি অভিযান, ব্লক রেইড, মামলা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংগৃহীত
ads

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২৪ জন রয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৮টি মামলা হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেয়ার মতো ঘটনা ঠেকাতে পুলিশি টহল এবং তল্লাশিচৌকির কার্যক্রম জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এক ধরনের ব্লক রেইড ও চিরুনি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে।