
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, শুক্রবার মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: তৌহিদুল ইসলাম মুসা (২৬), মো: ওসমান গাজী (২৮), রাইসুল আহমেদ রুদ্র (২৪), জিহাদুল ইসলাম (২৫), মো: শরীফ (২৩), মো: শান্ত (২৪), মো: অনিক (২৫), শরিফুল ইসলাম (৩০), মো: মামুন ওরফে কালু (২২), জাকির হোসেন (৩১), আলিফ হোসেন শিপন (২৬), হাসানুল ইসলাম সিফাত (২৪), আশিকুর রহমান (২৬), সাইফুল ইসলাম (৩০), আবদুর রহমান (৪২), নুরুল আফসার (৩২), স্বাক্ষর (৩৫), মো: রাজিব (২০), মোস্তাক আহমেদ ওরফে সুমন (৪০), নয়ন মল্লিক (২৮), সুমন আলী খান (৪০), মো: সাকিব (২২), মো: আব্দুল্লাহ (২৬), মো: বাশার (২৩), মো: সাগর (২৮), মো: জাকারিয়া (৩১), সুমন ব্যাপারী (৩৫), রিফাত সৌরভ (২০), মো: নজরুল ইসলাম (৫০), মো: সুজন মিয়া (২৭), বিপ্লব ইব্রাহিম খলিলুল্লাহ (২৮), মো: রিফাত আহম্মেদ (১৯), রাজীব হাওলাদার (২৬), মো: মিন্টু হাওলাদার (৪৫), মো: ইব্রাহীম (৩২), মো: রবু (৩৫), মীর সানজিদ হাসান (২৬), মো: ফারুক শিকদার (৩২), ক্লিনটন (২৬), মো: জাকির হোসেন (৩৮), মো: তারা মিয়া (৩৫), মো: আশরাফুল হক রায়ান (২০), মো: সাইফুল ইসলাম সাব্বির (২০), সুজিত গোপ (৩৫), মাহাদী হাসান (২২), মো: মেহেদী হাসান তুষার ঢালী (৩৮), মো: রাব্বানী (৪৯) ও মো: রনি (২২)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








