গ্রেফতার, বিশেষ অভিযান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, যাত্রাবাড়ী পুলিশ অভিযান, মো: আকতার হোসেন, আইনগত ব্যবস্থা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, শুক্রবার এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: সুমন (২৬), চিয়উছা চাকমা (২৩), কালো চাকমা (২২), মো: রবিউল ইসলাম রব (৩২), মো: মাসুম (২৮), মো: মুসা রহমান (৩৬), মো: রায়হান ইসলাম (২৭), মো: রাশেদ খান দীপু (৩১), মোছা: রুকু রহমান (২৭), হাসান আহমেদ, মো: ফয়সাল মাহবুব (২২), মো: তুহিন (৫০), মো: আরিফ (২৬), মো: রাকুল (২২), তানভীর (২১), আরিফ হোসেন (৩২), মো: তুহিন (২৮), আকাশ শিকদার (২০), আক্তার হোসেন (৩০), শেখ জাহিদ হাসান (৩৮), মো: পারভেজ মিয়া (২৪), আবু নাছের (৪০), রাকিব (২৭), মো: সুমন (২০), মো: শাহ পরান (২৪), মো: লিখন আহমেদ, মো: আব্দুর রহমান (৪০), মো: শামীম (৩৯), পারভিন (২২), সোহানা (২০), রোজিনা (২০), তাসলিমা (৩৫), মো: শাহিন, নিমন আলী (২৯), রাব্বি আজাদ, মো: মহসিন শেখ (৩৫), মো: আল আমিন (২৮), মো: হাফিজুর রহমান মোল্লা (২৭), মিজান মৃধা ও শিমুন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাসস