মৃত
মামাতো ভাই ও মামার মৃত্যুর পর মারা গেলেন ভাগ্নিও । প্রতীকী ছবি

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুনের ঘটনায় জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া আক্তার (১৭) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তানিয়া আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় বার্নে দগ্ধ অবস্থায় পাঁচজনকে আনা হলে তাদেরকে ভর্তি দেয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: সুলতান মাহমুদ সিকদার জানান, সূত্রাপুর শ্যামবাজারে আগুনের ঘটনায় তানিয়া আক্তার সন্ধ্যা পৌনে ৭টায় মারা যায়। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে ইমন ও সিদ্দিকের মৃত্যু হয়। এই নিয়ে তিনজনের মৃত্যু হলো, বাকি দুইজন জাতীয় বার্নে ভর্তি রয়েছেন; রাজিবের ১৫ শতাংশ দগ্ধ ও ধলু মিয়া (আরিফের) ৮ শতাংশ দগ্ধ।