শিল্পকলা একাডেমি, ককটেল বিস্ফোরণ, ডিএমপি
শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ সংগৃহীত

রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-পুলিশ কমিশনার মো: জাহিদুল ইসলাম জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর আমরা জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি।