লিটন দাস, তাওহিদ হৃদয়, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন টেস্ট, জোহানেসবার্গ টেস্ট, সেঞ্চুরি, আইসিসি
লিটন দাস ও তাওহীদ হৃদয়। সংগৃহীত
ads

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দারুণ সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই দুই ব্যাটার।

বুধবার হালনাগাদকৃত নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে হৃদয়। আর ৯ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন লিটন।

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাদে এই উন্নতি দুই ব্যাটারের। ২২৭ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন হৃদয়। লিটন করেন ১৭৯ বলে ১২০ রান। বাংলাদেশের ব্যাটিং ভরাডুবিতে তাদের ব্যাটে ভর করে ৪০০ রানের কিনারা পায় টাইগাররা।

তবে মুশফিকুর রহিম ৪ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৮ নম্বরে। ৩ ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক ১৮ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫৬ নম্বরে।

বর্তমানে মাথার ওপর পাহাড়সম লিড নিয়ে সেঞ্চুরিয়নে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ। 

চার শতাধিক রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ইনিংস পরাজয় এড়ানোর কঠিন চ্যালেঞ্জ এখন টাইগারদের সামনে।