
টেস্ট ইতিহাসে এক ম্যাচে দু’টি হাফ-সেঞ্চুরির ইনিংস সাথে উইকেটরক্ষক হিসেবে ৯টি (৮টি ক্যাচ ও ১টি স্ট্যাম্পিং) ডিসমিসালে বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন দাস।
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান ও উইকেটের পেছনে পাঁচটি ডিসমিসাল করেন লিটন।
দ্বিতীয় ইনিংসে ১০২ রানের ইনিংসের সাথে মঙ্গলবার পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত চারটি ডিসমিসাল করেছেন লিটন। ফলে চলতি টেস্টে দু’টি হাফ-সেঞ্চুরির ইনিংসের সাথে উইকেটরক্ষক হিসেবে ৯টি ডিসমিসালে বিশ্ব রেকর্ডের মালিক হলেন লিটন।
লিটনের আগে এক টেস্টে দু’টি হাফ-সেঞ্চুরির ইনিংসের সাথে ৮টি ডিসমিসালে বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি সাথে ৮টি ডিসমিসাল করেন লিন্ডসে।
অসিদের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়া ম্যাচে প্রথম ইনিংসে ৬৯ রান ও ৬টি ডিসমিসাল এবং পরের ইনিংসে ১৮২ রান ও ২টি ডিসমিসাল করেন লিন্ডসে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








