
নেত্রকোনার সীমান্তবর্ত্তী সুসং দুর্গাপুরের বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একজন আনসার সদস্য আহত হলেও তাৎক্ষণিকভাবে আনসার ও ব্যাংকের কর্মীদের তৎপড়তায় বড় সধরনের দুর্ঘটনার কবল থেকে ব্যাংকটি রক্ষা পেয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ২টার দিকে দুই দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করলে ব্যাংক ভবনের সামনে বোমাটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় দায়িত্বরত আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা দ্রুত সেখানে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় আগুনে এক আনসার সদস্য আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
গ্রামীণ ব্যাংক বিরিশিরি শাখার ম্যানেজার মুহাম্মদ শামছুল হক জানান, ব্যাংকের সিসি ফুটেজে অজ্ঞাত দুই ব্যক্তিকে শনাক্ত করা গেছে। ফুটেজটি প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









