
ম্যাচে ফেরার চেষ্টা করছিল আফগানিস্তান। আব্দুল মালিক ও রহমত শাহর জুটিতে ঘুরে দাঁড়ানোর পথে ছিল স্বাগতিকরা। তবে সেই প্রচেষ্টা আটকে দিয়েছেন ইবাদত হোসেন, ভেঙেছেন দুজনের ৭০ রানের জুটি।
এই মুহূর্তে আফগানিস্তানের সংগ্রহ ৫৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট হাতে নিয়ে এখনো ১৮৮ রানে পিছিয়ে আছে তারা। রহমত ৪৬ ও ইকরাম ১১ রানে অপরাজিত আছেন।
বল হাতে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। সেদিকুল্লাহ আতালকে ১৭ রানে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে আফগানদের সংগ্রহ ছিল ১৩ ওভারে ৩৪ রান।
এরপর দ্বিতীয় সেশনের শুরুতে শহীদুল্লাহ কামালকে ২০ রানে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় উইকেটটি এনে দেন ইবাদত হোসেন। তবে এরপর গলার কাঁটা হয়ে উঠে রহমত-মালিক জুটি। চা বিরতিতে যায় আফগানরা স্বস্তি নিয়েই।
তবে বিরতি থেকে ফিরতেই সেই জুটি ভেঙেছেন ইবাদত। ৬২ রান করে তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ওপেনার মালিক। তার বদলে মাঠে নামা হাশমতুল্লাহ শাহিদিকে (০) থিতু হতে দেননি মেহেদী মিরাজ।
এর আগে শনিবার ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। তবে এরপর আর ২৯ রান যোগ হতেই ৩৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








