
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে অভিজ্ঞ ডানহাতি ব্যাটার মুশফিকুর রহিম।
শুক্রবার আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে ১২৪ রান করলেই ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন মুশফিক।
২০০৫ সালে ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
এখন পর্যন্ত ১০৫ টেস্টের ১৯৩ ইনিংসে ৩৯ দশমিক ০৬ গড়ে ৬ হাজার ৮৭৬ রান করেছেন ৩৯ বছর বয়সী মুশফিক। টেস্টে ৩টি ডাবল সেঞ্চুরির পাশাপাশি ১৪টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি আছে তার।
দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ইতোমধ্যে ১০০ টেস্ট খেলেছেন মুশফিক। ২০২৫ সালে মিরপুরে ক্যারিয়ারের শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১০৬ রান করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তিনি। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশি।
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুশফিক। দুই টেস্টে তিন ইনিংস ব্যাট করে যথাক্রমে- ৩৬, ৫ ও অপরাজিত ২৯ রান করেন মুশফিক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








