বাংলাদেশ যুব দল
বাংলাদেশ যুব দল। ফাইল ছবি

শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আগামী ৫ নভেম্বর মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডে ফরম্যাটের যুব এশিয়া কাপের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আজিজুল হাকিম তামিমের দল।

Advertisement

সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার সেই হতাশা পেছনে ফেলে আবারো এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার লক্ষ্য যুব টাইগারদের। ওমানে ৫ নভেম্বর শুরু হবে এবারের আসর, ফাইনাল ১৪ নভেম্বর।

৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১২ নভেম্বর হবে শেষ চারের দুটি ম্যাচ। এরপর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন। সেমিফাইনাল ও ফাইনালও আল আমেরাতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ম্যাচের সূচি—
৫ নভেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-১৯
সময়: সকাল ১১টা
ভেন্যু: আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড, মিনিস্ট্রি টার্ফ ১, ওমান

৭ নভেম্বর: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
সময়: সময় সকাল ১১টা
ভেন্যু: আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড, মিনিস্ট্রি টার্ফ ১, ওমান

৯ নভেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯
সময়: সকাল ১১টা
ভেন্যু: আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড, মিনিস্ট্রি টার্ফ ২, ওমান