আটক
গোল্ডেন সাইফুল। নয়া দিগন্ত
ads

নাটোরের লালপুরে সন্ত্রাস দমন আইনে মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ নভেম্বর) তাদের জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারদের মধ্যে জেলা যুবলীগের সদস্য গোল্ডেন সাইফুল উপজেলার ছোট বিলশলিয়া গ্রামের ফজলুর রহমান সোনার ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জলের ভাই। অন্যজন হলেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আসিয়া জয়নুল বেনুর ছেলে আওয়ামী লীগ নেতা বাপ্পী।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতার আসামিদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।