চীবর দানোৎসব
কঠিন চীবর দানোৎসব। নয়া দিগন্ত
ads

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। 

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজ বনবিহারের প্রয়াত ধর্মীয়গুরু সাধনানন্দ মহাস্থবির বনভন্তের স্মৃতির উদ্দেশ্যে বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘণ্টায় তৈরি চীবর ভিক্ষু সংঘের হাতে উৎসর্গ করা হয়। 

সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী রাঙ্গামাটি সংসদ সদস্য দিপেন দেওয়ান রাজ বনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরেরর হাতে এ চীবর তুলে দেন।

বৌদ্ধ সন্ন্যাসীদের পরিধেয় গেড়ুয়া রংয়ের বস্ত্রকে বলা হয় ‘চীবর’। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে চরকায় সুতা কাটা ও বেইন ঘরের কাজের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের এই আয়োজন। প্রায় দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকায় হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে তৈরি হয় চীবর। 

ভারতের মহারাষ্ট্র থেকে আসা ২০ জন বিদেশীসহ বহু ভক্ত ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। 

১৯৭৬ সাল থেকে প্রতি বছর রাঙ্গামাটি রাজবান বিহারে  প্রাচীন ধর্মীয় রীতি অনুসরণ করে  এই বৌদ্ধ সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব হয়ে আসছে।