
খুলনা মহানগরীর ফারাজীপাড়ায় অবস্থিত ফুড অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আগুনের সৃষ্টি হলেও পরে তা নিভে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতর ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খাদ্য গুদামের ভেতরে বিভিন্ন জায়গায় কাচের টুকরো ছড়িয়ে রয়েছে। পেট্রোল বোমার বোতল ভেঙে এসব টুকরা ছড়িয়ে পড়ে। তবে আগুনে কোনো ক্ষতির চিহ্ন দেখা যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রাত ৮টার দিকে ফারাজীপাড়ায় অবস্থিত ডিসি ফুড অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর আগুনের সৃষ্টি হলেও তা পরে নিভে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর আগে খুলনা নগর ভবন, জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









