আগুন, বাস, হতাহত, ফায়ার সার্ভিস
আগুনে ভস্মীভূত বাস। নয়া দিগন্ত

ঢাকার সাভারে আড়াই ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

Advertisement

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে ৩টার ভেতর এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, রাত সাড়ে ১২টার দিকে সাভার পৌর এলাকার গেণ্ডায় পার্কিং করা ডি-লিন্ড পরিবহনের বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। 

আগুনে বাস দুটির সিটসহ বেশির ভাগ অংশ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নয়া দিগন্তকে বলেন, ‘বাস দুইটির আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করেছে।’