
ঢাকার সাভারে পার্কিং করা সাভার পরিবহন নামের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আনন্দপুরে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে বাসটির সিটসহ অধিকাংশ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
সাভার ফায়ার সার্ভিসের পরিদর্শক মেহেরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








