দৌলতপুরে মৃত ইউপি চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলন
অভিযানে মৃত ইউপি চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের প্রমাণ পায় দুদক। নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে, দেড় বছর আগে মারা যাওয়া এক ইউপি চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনে তথ্য পেয়েছে দুদক।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) বুধবার বেলা সোয়া ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির খাদ্য বিতরণের নথিপত্র যাচাই করে বড় ধরনের অসংগতি পাওয়া পেয়েছে দুদক। 

দুদক কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, খাদ্যশস্য বিতরণ ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্রে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।

এর আগে, দৌলতপুর খাদ্যগুদামে চাল চুরির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে মঙ্গলবার সকালে এক আদেশে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের তথ্য জানান। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।