
ফরিদপুরের নগরকান্দা-জয়বাংলা সড়কের বড়শ্রীবর্দী মুন্সীবাড়ি ব্রিজের নিম্নমানের সংযোগ সড়ক ধসে মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলার প্রধান ওই সড়ক পথে প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ, নসিমন ও ইজিবাইকসহ শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ফরিদপুর থেকে গোপালগঞ্জে যাতায়াতের প্রধান সড়কের নগরকান্দার বড়শ্রীবর্দী মুন্সীবাড়ি ব্রিজের সংযোগ সড়কের কিছু অংশ ধসে গেছে। প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও, দেখার কেউ নেই।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না করায় জনদুর্ভোগ ও ঝুঁকি আরো তীব্র আকার ধারণ করেছে। সড়কের ধসে যাওয়া স্থানে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিশেষ করে রাতের আঁধারে যেকোনো যানবাহন সড়কের পাশের খাদে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানায়, এলজিইডির অর্থায়নে আবুল বাসার নামের এক ঠিকাদার মুন্সীবাড়ি ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে নির্মাণকাজ খুবই নিম্নমানের হওয়ায় নির্মাণের কিছুদিন পর থেকেই ব্রিজ ও সংযোগ সড়ক ধসে পড়েছে।
এ বিষয়ে প্রকৌশলী আমিনুর রহমান জানান, বৃষ্টির কারণে নগরকান্দা-জয়বাংলা সড়কের বড়শ্রীবর্দী মুন্সীবাড়ি ব্রিজের সংযোগ সড়কের একটি অংশ ধসে গেছে। ক্ষতিগ্রস্ত সড়ক রিপেয়ারিং করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








