
মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ মো: আমির হোসেন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার আমির হোসেন শরীয়তপুরের ডামুড্যা থানার ধইন গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল গতকাল বিকেল সোয়া ৫টার দিকে শ্রীনগর থানাধীন ফইনপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়ালিমান্দ্রা হতে ফইনপুরে আসা একটি সিএনজি তল্লাশি করে। এ সময় ২০০ পিস ইয়াবা ও স্মার্টফোনসহ সিএনজিচালক আমিরকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ‘মাদক নির্মূলে জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








