ব্রাহ্মণপাড়ায় খাদিজাতুল কুবরা মাদরাসায় তাফসীর মাহফিল অনুষ্ঠিত
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন মুফতি আলী হাসান ওসামা। নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই খাদিজাতুল কুবরা রা: মহিলা আলিম মাদরাসায় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) বাদ আছর থেকে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক মুফতি আলী হাসান ওসামা।

তিনি মহাগ্রন্থ আল-কুরআনের মাহাত্ম্য, মানবজাতির পথনির্দেশনা এবং ব্যক্তি ও সমাজজীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

মাহফিলে তাফসীর, ওয়াজ ও নসীহত করেন মহালক্ষীপাড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক, জিরুইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও আড়াইবাড়ী দরবার শরীফের প্রধান খলিফা, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা মিজানুর রহমান আতেকী; ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদরাসার সুপার মাওলানা রেজাউল করিম; দাউদকান্দি দশপাড়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি মোমিনুল ইসলাম; বুড়িচং বারেশ্বর ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আনিছুর রহমান এবং মহালক্ষীপাড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. গোলাম কিবরিয়া।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের গণমানুষের নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এডভোকেট ড. মোবারক হোসাইন।

মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধানে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত আলহাজ আবদুল মান্নান দারোগা। মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ মো. আবদুল বারী সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় চান্দলা সীরাতুন্নবী সা:-এর উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, সীরাতুন্নবী (সা.) ফাউন্ডেশনের সহ-সভাপতি ও ৩ নম্বর চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রহমতুল্লাহ খান, শ্রমিক নেতা মাওলানা আবু কাউসার আরমান, ২ নম্বর শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিকসহ স্থানীয় আলেম-ওলামা, ইমাম-খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ এবং মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।