
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ভাত আটকে নজরুল ইসলাম ওরফে নওকর (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ভাত খাওয়ার সময় এ ঘটনা ঘটে।
মৃত নজরুল ইসলাম উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মাঝপাড়ার রওশন আলী শাহর ছেলে।
মৃতের ছেলে সাইদুর রহমান জানান, শনিবার সকালে তার বাবা নিজ বাড়িতে ভাত খাওয়ার সময় হঠাৎ গলায় ভাত আটকে যায়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








