মাদক
ইয়াবাসহ আটক সবুজ। নয়া দিগন্ত

দিনাজপুর অভিযান চালিয়ে ৭২ লাখ ৭৭ হাজার টাকার ভারতীয় মালামালসহ এক চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সকালে এই মাদক জব্দ করা হয়। 

গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, একজন চিহ্নিত মাদককারবারি সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে রাণীশংকৈল থানা এলাকা হয়ে ঠাকুরগাঁও সদর থানার দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির চৌকস টহলদল দ্রুত সম্ভাব্য স্থানগুলোতে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং বিজিবির টহলদল ট্রাকটিকে ঠাকুরগাঁও সদর থানাধীন রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে ৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মাদকপাচারে জড়িত মো: সবুজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 

জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা। 

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক চোরাচালান আমাদের উদীয়মান যুবসমাজ ও সামাজিক নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকিস্বরূপ। মাদকের বিষবাষ্প রোধ এবং এর সাথে জড়িত সিন্ডিকেটের প্রত্যেক সদস্যকে আইনের আওতায় আনতে বিজিবি বদ্ধপরিকর। 

মাদকসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ নির্মূলে বিজিবির কঠোর  অবস্থান অব্যাহত থাকবে।