
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ শিগগিরই শেষ করবে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোপর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
মনোরেল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। ছোট ছোটপাড়ার মধ্যে যেমন, মোহাম্মদপুরের ভিতরের দিকে, ধানমন্ডির ভিতর দিকে কিংবা সেটি সবুজবাগের ভেতরের দিকে যেতে পারে।
তিনি বলেন, ‘এই মনোরেলটি আমরা যদি চালু করতে পারি তাহলে সাধারণ মানুষ যাতায়াতের জন্য আরো সুবিধা প্রাপ্ত হবে।’
রাজধানীর যানজট নিরসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো হয়েছে, ট্রাফিক সিগনাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো কাজ শুরু করেনি। আমরা আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।’
তিনি বলেন, ‘এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ়বিশ্বাস ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যেই যানজট আছে ট্রাফিক জ্যাম আছে, তার চেয়ে সেটি আরো বেটার হবে, চলাচল উপযুক্ত হবে, মানুষের জন্য সুবিধা হবে। একইসাথে যানজট ইনশআল্লাহ তুলনামূলক অনেক কমে আসবে।’
পৃথিবীর যেকোনো বড় রাজধানী জনবহুল যেকোনো জায়গায় সকালে অফিস বা স্কুলের সময় ট্রাফিক জ্যাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্কুল বা অফিস যখন ছুটি হয় এই দুটো সময় দুই-তিন-চার ঘণ্টার মত জ্যাম যেকোনো পৃথিবীর বড় শহরে থাকে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশেও একইভাবে পরিলক্ষিত হচ্ছে। তারপরেও স্পিকার আমরা চেষ্টা করছি সেটাও যাতে কম করা সম্ভব হয়, যতটুকু সম্ভব ট্রাফিক ব্যবস্থা উন্নতি করা যায়।’ বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








